শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, নানা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১০:২০ পিএম
ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, নানা গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জে ছয় বছরের শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ। শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে। শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক শিশুটির কথিত নানা সিরাজ বাকাউল (৭০) কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
ধর্ষণের ঘটনায় শিশুটির খালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,  শুক্রবার (৪ জুলাই ২০২৫)  অভিযুক্ত সিরাজ বকাউল ছয় বছর শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে নিজ বাড়ির সামনে একটি বাগানে নিয়ে শিশুটির মুখে চেপে ধরে ধর্ষণ করে।  এরপর
শিশুটির চিৎকার করলে তাকে ছেড়ে দেয়। ধর্ষক সিরাজ তাৎক্ষণিক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শিশুটি কান্না করতে করতে ঘরে গিয়ে তার মাকে ঘটনাটি বলে। মেয়ের অবস্থা বেগতিক দেখে বাড়ির লোকজনকে জানিয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ধর্ষণের ঘটনায় শিশুটির খালা শনিবার (৫ জুলাই) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শিশু ধর্ষণের অভিযোগ পেয়ে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই নুরুল ও ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী উপজেলার বালুথুবা পশ্চিম ইউনিয়নের সেকদিরামপুর থেকে ধর্ষক সিরাজ বাকাউল (৭০) কে  গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জানা যায়,  অভিযুক্ত সিরাজ এলাকার একজন বিতর্কিত ব্যক্তি এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ধর্ষণের ঘটনাটি অভিযুক্ত ব্যক্তি ও তার স্বজনরা  ধামাচাপা দিতে উল্টো মামলা ও খুন-গুমের হুমকি দিচ্ছে বলে শিশুটির পরিবার লোকজন জানান।
শিশু ধর্ষণের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ ঘটনার পর ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সিরাজ বকাউলকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital