বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৫০০পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১১:২১ পিএম
চাঁদপুরে ৫০০পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে রাসেল প্রধান (৩০) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৫০০পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বড় স্টেশন এলাকার ক্লাব রোড থেকে তাকে আটক করা হয়।

চাঁদপুর সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের এক কর্মকর্তা প্রিয় চাঁদপুরকে বলেন, ‘আটক রাসেল প্রধান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

Model Hospital

পরে উদ্ধার করা ইয়াবা এবং আটক ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কেনাবেচা চালিয়ে আসছে। তবে সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানের ফলে মাদক চক্রের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য ধরা পড়ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।