বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের লাওকোরায় ড্রেজারের থাবায় বিলীন হচ্ছে ফসলি জমি

মো.মোশারফ হোসেন প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০:৪৭ পিএম
হাজীগঞ্জের লাওকোরায় ড্রেজারের থাবায় বিলীন হচ্ছে ফসলি জমি

আইনকে বৃদ্ধ আংগুলি দেখিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব  ইউনিয়নের লাওকোরা গ্রামের ইলিয়াস বেপারী ও আবু বকর নামে প্রভাবশালী চক্র অবৈধ মিনি ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে রমরমের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমির স্তর নষ্ট হচ্ছে, অন্যদিকে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে আশঙ্কাজনক হারে।

রবিবার (৬ জুলাই) সরজমিনে গিয়ে দেখা যায়- জমির মালিক বালু সিন্ডিকেটের মূল হোতা ইলিয়াস বেপারী ও আবু বকর ভূইয়া আইনকে বৃদ্ধ আংগুলি দেখিয়ে লাওকোড়া পশ্চিম মাঠে প্রায় ১ একর কৃষি  জমিতে মিনি ড্রেজার বসিয়ে ধ্বংস করে দিচ্ছে ফসলি জমি। যেন দেখার কেউ নেই। বিষয়টি নিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। অনেকেই বলছেন, যদি এভাবে কৃষিজমি ধ্বংস হতে থাকে, তাহলে ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দিতে পারে।

নাম বলতে অনিচ্ছুক কয়েক কৃষক জানান- ইলিয়াস বেপারী নামের এক প্রভাবশালী চক্র  ক্ষমতার অপব্যবহার করে মিনি ড্রেজার বসিয়ে কৃষি জমিগুলো ধ্বংস করে দিচ্ছে। আমাদের পাশের জমিতে ড্রেজার মেশিন লাগানো হয়েছে এতে করে আমাদের জমির গুলো ভাঙ্গার আশঙ্কা রয়েছে। উপজেলা প্রশাসনের তেমন কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।  এতে করে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে।

এবিষয়ে ইলিয়াস বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন-সব কিছু আবু বকর জানে। আমাকে ড্রেজারের বিষয়ে আপনারা কোন প্রশ্ন করবেন না।

Model Hospital

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ বলেন- আগামীকাল ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।