সিউলে ১৪ দিনের প্রশিক্ষণ শেষে কর্মস্থলে ফিরলেন ইউএনও নিগার
ফাইল ছবি
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য ১৪ দিনের এক বৈদেশিক প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণ শেষে কর্মস্থলে যোগদান করেছেন।

তিনি বৃহত্তর চট্টগ্রাম বিভাগে একমাত্র ইউএনও হিসেবে এ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পান।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এ প্রশিক্ষণটি ছিল এলজিডি-অধীনস্ত মেয়র, কর্মচারী এবং কর্মকর্তাদের সমন্বয়ে পৌরসভাকে শক্তিশালী করনের লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি।

গত ২২জুন থেকে ৫ জুলাই পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য Korea International Cooperation Agency (KOICA)-এর ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে গত ৫ জুলাই গভীর রাতে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং ৬ জুলাই নিজ কর্মস্থল শাহরাস্তি উপজেলা কার্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
কর্মস্থলে ফিরে ইউএনও নিগার সুলতানা তার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, “আন্তর্জাতিক অভিজ্ঞতা আমাদের দৃষ্টিভঙ্গি ও দক্ষতাকে সমৃদ্ধ করে। এই প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞানকে দেশ ও শাহরাস্তির প্রশাসনিক তথা জনগণের উন্নয়নে কাজে লাগানোর চেষ্টা করবো। তার এই কর্মশালায় যোগদানকে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীলসমাজসহ শাহরাস্তির গণমাধ্যম কর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করেন এবং ভবিষ্যত কার্যক্রমের সফলতা কামনা করেন।





