বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমির বর্ষার কবিতা আড্ডা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১১:১৯ পিএম
চর্যাপদ সাহিত্য একাডেমির বর্ষার কবিতা আড্ডা

দুপুরের শেষান্তে বৃষ্টির প্রকোপ বাড়তে লাগলো। সমস্ত প্রকৃতি ভিজে একাকার হয়ে গেলো। এরমধ্যেই এক এক করে ছুটে আসতে লাগলো আড্ডারুরা। বৃষ্টি থামতেই জমে ওঠে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির বর্ষার কবিতা আড্ডা।

রোববার ৬ জুলাই বিকেল ৫টায় চাঁদপুর শহরে বৃষ্টিস্নাত খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয় এ আড্ডা। তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শীতল ছোঁয়ায় নান্দনিক হয়ে উঠেছিলো আড্ডাস্থল।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে ও সহকারী পরিচালক ফেরারী প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শিউলী মজুমদার, মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ ও সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক। কবিতা আবৃত্তি করেন মিজানুর রহমান স্বপন, আইরিন সুলতানা লিমা, নাজমুল ইসলাম ও রাইসা ইসলাম তাসনিম।

Model Hospital

সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, প্রতিকূল পরিবেশের মধ্যেও এমন একটি আড্ডা জমে উঠেছে এটা সত্যিই আনন্দের। শিল্প-সাহিত্যের প্রতি গভীর টান অনুভব না করলে বৃষ্টিতে ভিজে কেউ কবিতার আড্ডায় ছুটে আসে না।

সহ-সভাপতি শিউলী মজুমদার বলেন, বর্ষা ঋতুকে আমি মানুষের মনের সঙ্গে তুলনা করি। মানুষের মনের যেমন বিচিত্র রূপ থাকে তেমনি বর্ষারও বিচিত্র রূপ দেখতে পাই আমরা।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিলো বর্ষা। শুধু তাই নয়, হুমায়ূন আহমেদের প্রিয় ঋতুর তালিকায়ও আমরা বর্ষা দেখতে পাই। মানব জীবনে বর্ষার প্রভাব যতটা পড়ে, অন্য কোনো ঋতুর ততটা পড়ে না।

অনুষ্ঠানে উদীয়মান আবৃত্তিশিল্পী রাইসা ইসলাম তাসনিমকে পুরস্কৃত করার পাশাপাশি ফলচক্রের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital