বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছয় দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১:৪৮ পিএম
ছয় দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালিত
বৈরি আবহাওয়া উপেক্ষা করে চাঁদপুর জেলা স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ‘এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (৮ জুলাই) অবস্থান কর্মসূচী পালন করেছে চাঁদপুর জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে সংগঠনের জেলার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাসুদুর রহমান,  সহ সভাপতি  গোলাম কিবরিয়া স্বপন, মো: ওমর ফারুক, মো: জসীমউদ্দীন,ইউসুফ পাটওয়ারী, মাসুদ আলম, আলমগীর কবির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাসার, সাইফুল ইসলাম, ইয়াছিন মোল্লা, গাজী মোঃ খোরশেদ আলম,ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিমউদদীন গাজী,দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন মজুমদার, অর্থ সম্পাদক বি এম রোকনুল ইসলাম, মহিলা সম্পাদক রাবেয়া আক্তার, সহ মহিলা সম্পাদক তাহমিনা, ইয়াছিন আক্তার, সম্মানিত সদস্য  নিজামুদ্দিন, কবির হোসেন মোল্লা, মামুনুর রশীদ, কবির হোসেন সহ জেলার সকল স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।
অবস্থান কর্মসূচীতে জেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমান নির্ধারনপূর্বক ১৪ তম গ্রেড প্রদান করতে হবে,ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এবং ১১ তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করতে হবে,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত কর্মরতদের অভিজ্ঞতার ভিক্তিতে স্নাতক পাস স্কেলে আত্নীকরন, টাইম স্কেল বা উচ্চতর গ্রেড প্রাপ্তদের তা পুনঃনির্ধারত বেতন স্কেলের সাথে যুক্ত করা, সকল পর্যায়ে ন্যায্য পদোন্নতি ও স্বীকৃতি নিশ্চিত করতে হবে, উল্লেখ্য স্বাস্থ্য সহকারীগন মে মাসের ২৫ ও২৬ তারিখে ঢাকায় দুই দিন এবং উপজেলা পর্যায়ে ২৪ জুন অবস্থান কর্মসূচি পালন করেন, এছাড়া সারা বাংলাদেশে ইপিআই টালি এবং মাসিক রিপোর্ট দেওয়া বন্ধ রয়েছে।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারের প্রতি ছয় দফা  দাবী দ্রুত বাস্তবায়নের আহবান জানান তা না হলে আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ইপিআই সহ স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।