বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আহবায়ক রাজু পাটওয়ারী

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ২:৫৩ পিএম
ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার কারনে আহবায়ক কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১১টায় ফরিদগঞ্জ পৌরসভা সংলগ্ন মুক্তিযোদ্ধা কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ পাটওয়ারী, নূরুল ইসলাম আব্বাস উদ্দিন, আব্দুর রশিদ মিয়া, মো. নূরু মিয়া, মো. তছলিম হোসেন, বেলায়েত হোসেন, মো. শাহ্ আলম, তাফাজ্জল হোসেন, হাবিলদার আবুল কালাম, আব্দুল মান্নান পঞ্চায়েত, মোস্তাফিজুর রহমান,  আমির হোসেন মৃধা, শামসুল আলম, আলহাজ্ব শফিকুর রহমান, সুবেদার লুৎফর রহমান, সোলেমান মিজি, আবুল কালাম মোল্লাসহ আরো অনেকে।

Model Hospital

সংগঠনকে গতিশীল করার লক্ষে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রস্তাব এবং সমর্থনের ভিত্তিতে আহবায়ক হিসেবে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর আবুল হাসেমের সুযোগ্য সন্তান মো. রাজু পাটওয়ারী। পরে আনুষ্ঠানিক ভাবে ১০১ সদস্য বিশিস্ট নতুন কমিটির ঘোষণা করা হবে বলে জানানো হয়।

এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ, পেয়েছি লাল সবুজের পতাকা। আমাদের নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা জানাতে এই কমিটি সর্বদাই কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital