বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পাটোয়ারী এন্টারপ্রাইজে দুর্ধর্ষ ডাকাতি, ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯:২০ পিএম
শাহরাস্তিতে পাটোয়ারী এন্টারপ্রাইজে দুর্ধর্ষ ডাকাতি, ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট

শাহরাস্তিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা।

পৌরসভার ঠাকুর বাজারে মিজানুর রহমানের বিল্ডিংয়ে অবস্থিত মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে সোমবার (৭ জুলাই) দিবাগত রাতে এই ডাকাতি সংঘটিত হয়। প্রতিষ্ঠানটি আবুল খায়ের টোবাকো কোম্পানির অনুমোদিত ডিস্ট্রিবিউটর।

প্রতিষ্ঠানটির কর্ণধার এমরান হোসেন পাটোয়ারী জানান, তার প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ লক্ষ ৯৬ হাজার টাকার টোবাকো সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাত দল। ঘটনার সময় তিনি পারিবারিক কাজে ঢাকায় অবস্থান করছিলেন।

রাত আনুমানিক ৩টার দিকে ম্যানেজার মোঃ ইয়াকুব আলী তাকে ফোনে ডাকাতির খবর দেন। পরদিন দুপুর ২টায় তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত হন। চুরি হওয়া মালামালের বিবরণ জানা গেছে, মেরিস সিগারেট ৪০ কেইস (মূল্যঃ ২৪ লাখ ৮০,০০০ হাজার টাকা), ব্ল্যাক ডায়মন্ড সিগারেট ১১ কেইস (মূল্যঃ ৫ লাখ ৯৪,০০০ টাকা), আবুল বিড়ি ১২,০০০ শলাকা (মূল্যঃ ১০ হাজার ৫৬০ টাকা), Redmi A3 স্মার্টফোন (মূল্যঃ ১২,০০০ টাকা)।

Model Hospital

ডাকাতরা গভীর রাতে গোডাউনের তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল লুট করে। এসময় বাজারের নৈশপ্রহরি মাসুদ আলম (৩৫) ও দেলোয়ার (৩৮)-কে অস্ত্রের মুখে বেঁধে ফেলে ডাকাতরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদের মধ্যে কারও মুখে ছিল কালো মাস্ক, আবার কেউ ছিল খোলা মুখে। তাদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে এবং স্থানীয় ভাষায় কথা বলছিল যা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের হতে পারে।

ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করার আগে নিকটবর্তী বাংলাদেশ ব্রিটিশ টোবাকো কোম্পানির গোডাউনে হামলার চেষ্টা চালায়। তবে নাইট গার্ড দেলোয়ারের চিৎকারে স্থানীয় জনতা এবং টহল পুলিশ এসে পড়লে তারা একটি পিকআপযোগে পালিয়ে যায়।

এ বিষয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন পাটোয়ারী জানান, তিনি রাতে শাহরাস্তি থানার ওসিকে ফোন করলে ওসি মোহাম্মদ আবুল বাসার মাত্র ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাসার জানান, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এটি একটি পরিকল্পিত ডাকাতি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং একটি সংঘবদ্ধ চক্র এতে জড়িত থাকতে পারে।”এ ঘটনায় থানায় মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital