বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌরসভার মাসিক সভায় উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:৫৫ পিএম
শাহরাস্তি পৌরসভার মাসিক সভায় উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা
শাহরাস্তি পৌরসভার নিয়মিত মাসিক সভায় ২০২৫-২৬ অর্থ বছরের এডিপি উন্নয়ন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে বুধবার (৯ জুলাই) সকালে পৌরসভার কনফারেন্স সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। সভাটি সঞ্চালনা করেন, পৌর নির্বাহী কর্মকর্তা (ক শ্রেণি) তোফায়েল আহামদ শেখ।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল ২০২৫-২৬ অর্থ বছরের উন্নয়ন প্রকল্প নির্বাচন, দরপত্র আহ্বান, দীর্ঘদিন ঝুলে থাকা শাহরাস্তি পৌর কবরস্থান ভূমি ক্রয়ের অগ্রগতি, পৌরসভার পার্ক উন্নয়ন, অটোরিকশা স্ট্যান্ড স্থাপন, ভারী যানবাহনের লোড-আনলোড পার্কিং এবং বিভিন্ন ইজারা সংক্রান্ত পরিকল্পনা।
কর্ম সম্পাদন কমিটির ছয় সদস্য নিজ নিজ প্রস্তাবনার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আকলিমা জাহান, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, প্রকৌশলী সুব্রত দেব, সমাজসেবা অফিসার আবু ইসহাক, যুবকর্মকর্তা শামসুল আমিন প্রমুখ।
এছাড়া কমিউনিটির বিশিষ্ট জন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা  মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, সাবেক উপজেলা  যুবদল সভাপতি সাইফুল করিম মিনার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আলম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আমির মো. মোস্তফা কামাল, পৌর সেক্রেটারি মাও. মাইনুদ্দিন, শহর আমির মাও. জাহাঙ্গীর আলম, পৌরসভা সেক্রেটারি মাও. আলমগীর হোসাইন।
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আজাদ হোসেন, সুয়াপাড়া সপ্রাবি’র প্রধান শিক্ষক আক্তার হোসেন, সহকারী শিক্ষক কামাল হোসেন, উপজেলা মসজিদের খতিব মাও. মিজানুর রহমান এবং মোয়াজ্জেম শফিউল্লাহ।
এছাড়াও সভায় পৌরসভার সহকারী প্রকৌশলী মাহবুবুর রশিদ, উপসহকারী প্রকৌশলী হাসানুজ্জামান, নোমান হোসেন এবং প্রধান সহকারী মো. নজরুল ইসলামসহ সাংবাদিক, সুধীজন ও নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital