বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে ভাঙ্গা রাস্তা মেরামতে নামলেন মুন্না

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৭:৫৫ পিএম
মতলবে ভাঙ্গা রাস্তা মেরামতে নামলেন মুন্না
চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মেঘনা-ধনাগোদা মহাসড়কের রাস্তার কাজ নিজ অর্থায়নে মেরামত করেছেন উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলার কালির গাছ তলা এলাকায় অতি বৃষ্টির কারণে হওয়া বড় বড় গর্তে বালু দিয়ে রাস্তার মেরামত করা হয়। এতে দুর্ভোগ লাঘব হয় ওই এলাকার সহ আশপাশের প্রায় লক্ষাধিক মানুষের।
এ সময় ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী শ্রমিকদের সাথে নিজেও মেরামতের কাজে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন বলেন, চেয়ারম্যান সাহেব নিজ উদ্যোগে এই রাস্তাটি মেরামত করছেন। পাশাপাশি নিজে শ্রমিকদের সাথে কাজ করেছেন। এর চেয়ে খুশির সংবাদ আর কী হতে পারে। আমরা চাই, আগামী দিনগুলোতেও তিনি জনগণের সঙ্গে থাকুক।
রাস্তা মেরামত প্রসঙ্গে চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন,  অতি বৃষ্টির কারনে পিচ রাস্তার এজিং ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে রাস্তার প্রশস্ত কমে যায় বিধায় এসব গর্তে সিএনজি চালিত অটোরিকশাসহ সব ধরণের যান চলতে ব্যাঘাত পেতে হয়। সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন ইউনিয়নের মানুষ চলাচল করে। এজিং-সোল্ডার ভেঙ্গে গর্তে ভরা সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। লক্ষাধিক মানুষের দূর্ভোগ লাগবে আমার এই ক্ষুদ্র চেষ্টা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital