বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয়, হতাশ অভিভাবকরা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৮:০৭ পিএম
কচুয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয়, হতাশ অভিভাবকরা

সদ্য প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে কচুয়া উপজেলার ৪২টি উচ্চ বিদ্যালয় থেকে ৯টি কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ১শত ৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ৪’শ ৩জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০০জন। শতকরা পাসের হার ৪৩.৯৮। একটি প্রতিষ্ঠান থেকেও শতভাগ উত্তীর্ণ হয়নি।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ফলাফলের শীর্ষে রয়েছে। এ বিদ্যালয় থেকে ১’শ ১৩জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাস করেছে ৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২জন। শতকরা পাসের হার ৮৭.৮৫। এছাড়া ভোকেশনালে কারিগরি শাখায় ৪টি বিদ্যালয় থেকে ২শত ৬৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করে কৃতকার্য হয় ১৪৬জন। জিপিএ-৫ পেয়েছেন ১২জন। পাশের হার ৫৪.৮৮।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে উপজেলার ৩৬টি মাদ্রাসা থেকে ৩টি কেন্দ্রে ১ হাজার ৩’শ ৬৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। কৃতকার্য হয়েছে ৭’শ ২০জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২জন। শতকরা পাশের হার ৫২.৭৮। কোন মাদ্রাসা থেকে শতভাগ পাস করেনি। এসএসসি ও দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ে অভিভাবকরা হতাশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital