বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শনে জেলা প্রশাসক

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৮:০৯ পিএম
কচুয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শনে জেলা প্রশাসক

কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ল্যাব পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বৃহস্পতিবার সকালে সরকারি কেটনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন ও শিক্ষার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা সভা করেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষিবিদ মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাংলা বিষয়ের ইনস্ট্রাক্টর আনাছ আল জায়েদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ।

Model Hospital

আলোচন সভার আগে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সরকারি কেটনিক্যাল স্কুল ও কলেজের কারিগরি আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিকস,জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস,মেশিন অপারেশন বেসিকস,রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ল্যাব পরিদর্শন করেন।

এ সময় সরকারি কেটনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (পদার্থ) ছগীর আহমেদ, ইনস্ট্রাক্টর (গনিত) উম্মে হানি, ইনস্ট্রাক্টর (রসায়ন) কামরুল হাসান, ইনস্ট্রাক্টর (আরএসি) নুরুল হুদা, ইনস্ট্রাক্টর (ইংরেজী) শাহিন আলমসহ সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital