শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যাচেষ্টার ঘটনায় মতলব উত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৩:৫৯ পিএম
বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যাচেষ্টার ঘটনায় মতলব উত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মনিরুল ইসলাম মনির : দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ঘটনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিকেলে করাকান্দা বহুমুখী বাজারে মানববন্ধন ও প্রতিবাদ করেন স্থানীয়রা।

এ ঘটনার পরিকল্পনাকারীদের নিন্দা জানিয়ে মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্সের বঙ্গবন্ধুর ম্যুরালের প্রাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে রবিবার সকালে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।

এ সময় তাঁরা হত্যার নির্দেশদাতা হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুলতান মাহমুদ বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী। তাদের মাধ্যমে লাখ লাখ মানুষের কর্মসংস্থান ও জীবন-জীবিকা পরিচালিত হচ্ছে। আর এ কারণে তাদের সুনামে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী বারবার তাদের ক্ষতি করার চেষ্টা করে আসছে। আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, আমি একজন সাংবাদিক হিসেবে দাবি জানাচ্ছি বসুন্ধরা গ্রুপের এমডি সাহেবকে যারা হত্যার পরিকল্পনা করেছে দ্রুত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হউক।

Model Hospital

নূরে আলম মুরাদ বলেন, আমরা শুনেছি বসুন্ধরার এমডি সাহেবকে প্রথমে দুধে বিষ মিশিয়ে ও ছুরিকাঘাতে হত্যার পরিকল্পনা করা হয়। পরবর্তীতে গত শুক্রবার জুমার নামাজের পর হামলার প্রস্তুতি নেয় একটি চক্র। আমরা হত্যার পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শাহাদাত হোসেন বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। কিন্তু আমাদের ব্যবসায়ী সমাজের আইকন হচ্ছে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে হুইপ সামশুল ও তার ছেলে শারুন যে হত্যার পরিকল্পনা করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সাংবাদিক নাঈম মিয়াজী এ ঘটনার নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে এ ঘটনার পরিকল্পনাকারীদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। বক্তব্য রাখেন সুলতান আহমদ, নুরে আলম, শাহাদাত হোসেন, সেলিম রেজা মহন, রেজাউল, নাঈম সরকার, সোহেল প্রধান, সোহাগ সিকদার প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital