বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এসএসসি ও সমমানে ১২৬ শিক্ষার্থীর জিপিএ-৫

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৯:২৯ পিএম
ফরিদগঞ্জে এসএসসি ও সমমানে ১২৬ শিক্ষার্থীর জিপিএ-৫
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গড় পাসের হার তুলনামূলকভাবে কম হলেও জিপিএ-৫ অর্জন করেছেন মোট ১২৬ জন শিক্ষার্থী। তবে আশঙ্কার বিষয়, উপজেলার একটি মাদ্রাসা থেকে কেউই উত্তীর্ণ হয়নি।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ফরিদগঞ্জ উপজেলার ৪৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ১ হাজার ৯১২ জন। পাসের হার ৫৩ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন। এর মধ্যে সর্বোচ্চ ১০ জন জিপিএ-৫ অর্জন করেছে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে।
দাখিল পরীক্ষায় উপজেলার ৫২টি মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৬৮৫ জন। পাস করে ১ হাজার ২৯৩ জন। পাসের হার ৭৬ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। এর মধ্যে পুরাণ রামপুর আলিম মাদ্রাসা থেকে সর্বোচ্চ ৫ জন এবং ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এদিকে এসএসসি ভোকেশনাল শাখার ৩টি প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ৮৩ জন। এর মধ্যে পাস করেছে ৫৩ জন। পাসের হার ৬৩ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital