বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আন- নূর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গাছের‌ চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৯:৪০ পিএম
আন- নূর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গাছের‌ চারা বিতরণ

আসুন পরিবেশের ভারসাম্য রাখতে বেশি করে গাছ লাগাই এই স্লোগানকে সামনে রেখে শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ড সাহেব বাজার আন- নূর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে ১০ জুলাই বৃহস্পতিবার বিকেলে তিন ধাপে শতাধিক গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

আবদুর রহমান আর্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিশিষ্ট সমাজসেবক, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

প্রধান অতিথি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় তার বক্তব্যে বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে, একটি গাছ কাটার আগে দশটি গাছ লাগাতে হবে, মাদকমুক্ত, বাল্যবিবাহ, যৌতুক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, শিক্ষার পাশাপাশি ভালো কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন আন নূর ইসলামী পাঠাগারের সহকারী সেক্রেটারী মারুফ মজুমদার, সহকারী অফিস সম্পদক রায়হান হোসেন, আরো উপস্থিত ছিলেন আন-নূর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের পরিচালনা কমিটির সদস্য শাফায়ত ,হৃদয়, শান্ত প্রমূখ

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।