বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন

শাহরাস্তিতে এসএসসি পরীক্ষায় পাশের হার ৫৮.৭৮ শতাংশ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:৩১ পিএম
শাহরাস্তিতে এসএসসি পরীক্ষায় পাশের হার ৫৮.৭৮ শতাংশ

শাহরাস্তি উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে মাত্র ৫৮.৭৮ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলাটির ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২৮৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৬৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং অকৃতকার্য হয়েছে ১১৮০ জন।

গৌরবময় ফলাফলের তালিকায় সর্বমোট ১৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কিছু প্রতিষ্ঠান সন্তোষজনক ফলাফল করলেও, অনেক স্কুলের ফলাফল অত্যন্ত হতাশাজনক। সবচেয়ে বেশি জিপিএ-৫ প্রাপ্ত তিনটি প্রতিষ্ঠান হলো :নিজমেহার মডেল পাইলট উবি’র ১৮ জন,শাহরাস্তি সরকারি বহুমুখী উবি’র ১৭ জন,ওয়ারুক রহমানিয়া উবি’র ১৫ জন।

সবচেয়ে ভালো ফলাফল করেছে বিয়াম ল্যাবরেটরি স্কুল। তাদের ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে ৭ জন পেয়েছে জিপিএ-৫,পাশের হার ৮৬.৬৭%। উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল করেছে মনিরা আজিম একাডেমি পাশের হার ৮০%, উঘারিয়া ইউনিয়ন কাউন্সিল উবি’র  ৭৮.২১%, শাহরাস্তি সরকারি বহুমুখী উবি’র ৭৬.৯২%, এবং ফরিদ উদ্দিন উবি’র ৭৬.৬২%।

Model Hospital

অন্যদিকে আশঙ্কাজনকভাবে ফলাফলে পিছিয়ে রয়েছে হোসেনপুর বালিকা উবির  যেখানে ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৫ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ২৯.৪১%। মেহার উবি’র  ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩১ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৩০.৩৯%, যদিও ৩ জন পেয়েছে জিপিএ-৫।

তুলনামূলক হারে  কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের  ফলাফলে দেখা যায়, ওয়ারুক রহমানিয়া উবির  ১৮৫-১৩৯ উত্তীর্ণ, ১৫ জন জিপিএ-৫ (৭৫.১৪%)।বেরনাইয়া উবি’র ৬১-৪৫ উত্তীর্ণ (৭৩.৭৭%)। ফটিকখিরা এস এ বালিকা উবি’র ২২-১৬  উত্তীর্ণ (৭২.৭৩%)।উনকিলা উবি’র ১০৮-৭৪ উত্তীর্ণ, ১ জন জিপিএ-৫ (৬৮.৫২%)।চিতোষী আর এম উবি’র ১৫৩-১০৩  উত্তীর্ণ (৬৭.৩২%)।সুচিপাড়া উবি’র ১৪০-৮৯ উত্তীর্ণ, ১০ জন জিপিএ-৫ (৬৩.৫৭)।সুয়াপাড়া জিকে মাধ্যমিক উবি’র  ১২৯-৮৩  উত্তীর্ণ, ৫ জন জিপিএ-৫ (৬৪.৮৪%)।নিজমেহার মডেল পাইলট উবি’র  ১১৭-৭৬ উত্তীর্ণ, ১৮ জন জিপিএ-৫ (৬৪.৯৬%)।

অপরদিকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায়, শাহরাস্তি উপজেলার দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

নিজমেহার মডেল পাইলট উঃবিঃ  থেকে ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯০.৯৮%।ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯০.২৪%।এই দুই প্রতিষ্ঠানের সম্মিলিত ফলাফল অনুযায়ী মোট পরীক্ষার্থী ৮৩ জন, উত্তীর্ণ হয়েছে ৭৬ জন এবং অকৃতকার্য ৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মোঃ আলী আশ্রাফ খান  বলেন, “এই বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ভালো ফলাফলের পাশাপাশি কিছু প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দুর্বল পারফরম্যান্সের কারণে পাশের হার কিছুটা কমে গেছে। ভবিষ্যতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বয়ে একসঙ্গে কাজ করলে আরও ভালো ফল সম্ভব হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।