বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ৬ কিশোর গ্যাং ছিনতাকারী সদস্যসহ গ্রেপ্তার ১৩

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১১:০৩ পিএম
হাজীগঞ্জে ৬ কিশোর গ্যাং ছিনতাকারী সদস্যসহ গ্রেপ্তার ১৩

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং, ছিনতাকারী দলের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক বিক্রেতা মিলিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হযেছে। গত বুধবার (৯ জুলাই) রাতে একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং, মাদককারবারি মিলিয়ে ১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৩টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার হামিদিয়া জুট মিলস্ এলাকা থেকে কিশোর গ্যাং দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জুট মিলস এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও স্থানীয়ভাবে তৈরি তিনটি অস্ত্র উদ্ধার ও জব্দ করা হয়।

Model Hospital

এদিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে টোরাগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদককারবারি পলি বেগম (২৮)-কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

রাত সোয়া ১২টার দিকে টোরাগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলটসহ গ্রেপ্তার হয় মাদককারবারি শামীম হোসেন (২২)। তিনি দুটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়াও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন এলাকায় একই রাতে অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী হিরণ (৩৫), রাশেদ (২৫) ও শফিউল আলম (৩৫), শামীম (২২)-কে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এসব অভিযান পরিচালনা করে।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।