শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে এসএসসি-দাখিলে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১২:১১ এম
শাহরাস্তিতে এসএসসি-দাখিলে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

শাহরাস্তিতে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে যাওয়া এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এই মেধাবী সন্তানদের, যাদের সাফল্যে আলোকিত হয়েছে পুরো এলাকা। শুধু ফলাফলের জন্য নয়, ছাত্রশিবির এই সংবর্ধনার মাধ্যমে স্বপ্ন দেখিয়েছে আদর্শ মানুষ গড়ার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক নতুন প্রজন্মের।

এই হৃদয়ছোঁয়া উদ্যোগে অংশ নেন ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন শাহরাস্তি উত্তর আদর্শ থানা শাখার সভাপতি সাইফুল ইসলাম, শাহরাস্তি দক্ষিণ থানা শাখার সভাপতি কাউসার আলম, দায়িত্বশীল আল-আমিন হোসেন, শাহেদ আলী, তাহমীদ, শাআদ আহমেদ, ইরফান হোসেন, আব্দুল্লাহ আল নোমান ও আব্দুর রহমান সাদিপ প্রমুখ।

Model Hospital

নেতৃবৃন্দ জানান, “এই কৃতিদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তারা শুধু ফলাফলের নয়, আদর্শ ও পরিশ্রমের প্রতিচ্ছবি।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital