বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জুমার নামাজের সময় ইমামকে কুপিয়ে জখম, আটক ১

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৭:৪৪ পিএম
চাঁদপুরে জুমার নামাজের সময় ইমামকে কুপিয়ে জখম, আটক ১

চাঁদপুরে কথায় ক্ষুব্ধ হয়ে মসজিদের ইমামকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

ঘটনার পর উপস্থিত মুসল্লিরা বিল্লাল হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আজ শুক্রবার শহরের প্রফেসর পাড়া এলাকায় মোল্লাবাড়ি মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

আহত ইমামের নাম আ ন ম নুরুর রহমান মাদানী (মদিনা হুজুর)। চাঁদপুর সদর দক্ষিণ গুণরাজদী এলাকার বাসিন্দা। তিনি প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব। ঘটনার পর তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে আটক বিল্লাল হোসেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা হলেও শহরের বকুলতলা রোডের বসবাস করে আসছেন।

Model Hospital

সাইফুল ইসলাম খোকন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুরে জুমার নামাজের সময় বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ মসজিদে প্রবেশ করে। একপর্যায়ে ইমামকে লক্ষ্য করে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার সাথে নামাজের জায়নামাজের ভেতরে একটি চাপাতি ছিল। পরবর্তীতে মসজিদে উপস্থিত মুসল্লিরা আহত ইমামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং বিল্লাল হোসেনকে আটক করে পুলিশের খবর দেয়।

ওই মসজিদের মুসুল্লীরা জানান, কিছুদিন আগে এক খুতবা নিয়ে ইমামের ওপর এই হামলা চালিয়েছেন বিল্লাল হোসেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল বলেন, কানের গোড়ালিতে চাপাতি দিয়ে কোপানো হয়েছে। ১০ থেকে ১২টি সেলাই লেগেছে।

আহম ইমামের ভাই আনিছুর রহমান বলেন, পরিকল্পিতভাবে ক্ষুব্ধ হয়ে এই হামলা করে বিল্লাল। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানা একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হবে।

ঘটনার বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, কথায় ক্ষুব্ধ হয়ে ইমামকে হত্যার চেষ্টা করেছেন বিল্লাল হোসেন। তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital