বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে জজের উপস্থিতিতে দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির অবসান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১১:১৭ পিএম
হাজীগঞ্জে জজের উপস্থিতিতে দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির অবসান

চাঁদপুরের হাজীগঞ্জে জজের সরেজমিন তদন্তে দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি অবসান ঘটেছে। ১১ জুলাই শুক্রবার চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ আব্দুল আলিম বিরোধকৃত সম্পত্তি স্থানীয় পরিদর্শন শেষ মামলার বাদী বিবাদী উভয় পক্ষকে একসাথে মিলিয়ে দিয়ে নজির সৃষ্টি করেছেন।

জানাযায়, হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচই দিঘি বাড়ীর বাদী নুরুল ইসলামের ছেলে খোরশেদ আলম এর সাথে একই বাড়ীর জহিরুল ইসলাম এর স্ত্রী রেহেনা বেগমের বিরুদ্ধে অগ্রক্রয়ের মামলা দায়ের করেন।

গতবছরের সেপ্টেম্বর মাসে বাদী খোরশেদ আলমের চাচা নজরুল ইসলাম গোপনে বিবাদী রেহেনা বেগমের কাছে ২৫ শতাংশ ভূমি বিক্রয় করেন। এতে জানাজানি হলে খোরশেদ আলম স্থানীয় সালিশ বসে সমাধান না পেয়ে চাঁদপুর জেলা জজ আদালতে তামাদি আইনের ৮ ধারায় অগ্রক্রয়ের মামলা দায়ের করেন।

মামলা চলাকালীন প্রায় ৯ মাস পর সিনিয়র সহকারী জজ আব্দুল আলিম সরেজমিনে গিয়ে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তি করেন। এতে মামলার বাদী খোরশেদ আলম আদালতে সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মামলা উঠিয়ে নেওয়ায় প্রতিশ্রুতি দেন। এমন রায়ে উভয় পক্ষ মিলিত হয়ে একে উপরের সাথে এক সাথে চলাফেরার প্রতিশ্রুতি দেন।

Model Hospital

এদিকে শুক্রবার সকাল থেকে উভয় পক্ষের স্থানীয় গন্যমান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, বড়কূল পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. আবু জাফর, স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন, ইউপি সদস্য নুর মোহাম্মদ, স্থানীয় দলিল লেখক শেখ ফরিদ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital