বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির ক্রীড়া সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:০৭ পিএম
শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির ক্রীড়া সামগ্রী বিতরণ

কচুয়া উপজেলা সমিতির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন অতিথিবৃন্দ।

ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির উদ্যোগে কচুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির সভাপতি ডা.আমিনুল ইসলামের সভাপতিত্বে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির সদস্য এএসপি নবীর হোসেন ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ কায়সার, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিন, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শাহজাহান মজুমদার,সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক ও মোস্তফা শরীফ টিটু,কচুয়া উপজেলা সমিতির সদস্য আব্দুল বারী,পালাখাল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, শিক্ষক সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বিএসসি,মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,বুরগি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম প্রমুখ।

উপজেলার ৪২ টি উচ্চ বিদ্যালয়, ৬টি কলেজ ও ৩৬টি মাদ্রাসার মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।