বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা বিজেপি'র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা

পার্থ বাংলাদেশের সুস্থধারার রাজনীতির দিকপাল : উপাধ্যক্ষ হীরা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:১৬ পিএম
পার্থ বাংলাদেশের সুস্থধারার রাজনীতির দিকপাল : উপাধ্যক্ষ হীরা

চাঁদপুর জেলা বিজেপি'র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা।

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বলেছেন, ব্যারিস্টার আন্দালিভ রহমান বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির দিকপাল। তিনি একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। তিনি বিশ্বাস করেন, ভাল মানুষ রাজনীতিতে না আসলে এই দেশের পরিবর্তন হবে না। তাই ভাল মানুষ ও তরুনদের বেশি বেশি রাজনীতিতে আনতে হবে।

শনিবার (১২ জুলাই) বিকালে চাঁদপুর শহরে জেলা বিজেপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোনো অপরাধীর পূর্ণবাসন বিজেপি হবে না। জননেতা আন্দালিভ রহমান পার্থ চাইলে এই ১৭ বছরে কয়েক দফা এমপি-মন্ত্রী হতে পারতেন, তবে তিনি তা হননি। তিনি বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের পক্ষে থেকেছেন। তাঁর রাজনীতি হলো ভাল মানুষদের রাজনীতিতে আনা। আসুন আলোর পথে এগিয়ে একসাথে জননেতা আন্দালিভ রহমান পার্থর হাতকে শক্তিশালী করি, একসাথে দেশ গড়ি।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ শিশির, কেন্দ্রীয় কমিটির সদস্য রোমান আকন্দ।

Model Hospital

বক্তব্য রাখেন, মাওলানা ইউনুস হোসেন, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মোহাম্মদ লোকমান দেওয়ান, আতাউর রহমান ঝন্টু প্রমূখ।

এসময় বিজেপির চাঁদপুর জেলা ও চাঁদপুর সদর, হাইমচর, কচুয়া, শাহারাস্তি, হাজিগঞ্জ, মতলব উত্তর, ফরিদগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।