বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৩৬ পিএম
ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল ৫টায় আই এ বি মিলনায়তন চাঁদপুর জেলা কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা সভাপতি মোঃ আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মহিববুল্লাহ বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন।

প্রধান অতিথি বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে তার দ্বীন ইসলাম কায়েম করার দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে ব্যর্থ মুমিন হিসেবে দেখতে চান না। তিনি আমাদেরকে সফল মুমিন হিসেবে দেখতে চান। কাজেই আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। জান, মাল, সময় সর্বস্ব কুরবানী করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েমের সর্বাত্মক প্রচেষ্ট চালাতে হবে। দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ইসলামী আন্দোলন করতেই হবে। কারণ, প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রদান করতে পারে একমাত্র ইসলামী আইন ও ইসলামী শাসন ব্যবস্থা। ইসলাম ছাড়া মানবরচিত কোনো মতবাদে মানবতার মুক্তি নেই। মানবজাতির প্রকৃত মুক্তি ইসলামেই নিহিত, অন্য কোনো মতবাদে নয়।

তিনি আরও বলেন “ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তার দোসররা অর্জিত বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে এখনো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইসলামী শ্রমিক আন্দোলনের সকল নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করতে হবে”।

Model Hospital

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বিভাগীয় সাংগঠনিক মোঃ নেছার উদ্দিন সুমন,  ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী কেএম ইয়াসিন রাসেদ সানী।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা কমিটি এবং উপজেলা কমিটির দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।