বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পাথর মেরে হত্যা ও চাঁদপুরে ইমামের ওপর হামলার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৮:৩৭ পিএম
পাথর মেরে হত্যা ও চাঁদপুরে ইমামের ওপর হামলার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

পাথর মেরে বর্বরোচিত হত্যা ও চাঁদপুরে ইমামের উপর হামলার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল।

চাঁদপুরে মসজিদের ইমামের উপর হামলা, ঢাকার মিটফোর্ডে পাথর মেরে বর্বরোচিত হত্যা ও দেশব্যাপী সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের বাইতুল আমিন শপথ চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন ও রক্তের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। আবু সাঈদ মুগ্ধ সহ হাজারো জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে যেই সংগ্রাম শুরু হয়েছে সেটি এখনো শেষ হয়ে যায়নি। ছাত্র-জনতা ও দেশের সাধারণ মানুষ আজও জাগ্রত রয়েছে।
নতুন কোন ফ্যাসিবাদের স্থান এদেশে হবে না। কোন সন্ত্রাসী চাঁদাবাজদের দলকে এ দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।
তারা বলেন, অবিলম্বে সকল সন্ত্রাস ও চাঁদাবাজ দের কে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আজকে দেশের কাছে স্পষ্ট হয়ে গেছে কারা সন্ত্রাস চাঁদাবাজি করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়।
বক্তারা বলেন, সন্ত্রাসী চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষক দলের বিরুদ্ধে গণমানুষকে সোচ্চার হতে হবে। নতুন কোন স্বৈরশাসক কে আমরা আর দেশের ক্ষমতায় বসাতে চাই না।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা মাইনুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঈন উদ্দিন সুজন, আইন বিষয়ক সম্পাদক জানে আলম জুয়েল, পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরের শপথ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ করে বিপিনিবাগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital