বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জুলাইযোদ্ধাদের জন্য আজীবন ভাতার ব্যবস্থা চালু

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৮:৪২ পিএম
জুলাইযোদ্ধাদের জন্য আজীবন ভাতার ব্যবস্থা চালু

জুলাই বিপ্লবে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য আজীবন ভাতার ব্যবস্থা চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, নিহত ৮৪৪ জন শহীদ যোদ্ধার পরিবারকে মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

পাশাপাশি, আহতদের ক্যাটাগরি অনুযায়ী ভাতা নির্ধারণ করা হয়েছে—‘এ’ ক্যাটাগরির জন্য ২০ হাজার, ‘বি’ ক্যাটাগরির জন্য ১৫ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির জন্য ১০ হাজার টাকা।

সরকারি তথ্যমতে, জুলাই বিপ্লবে মোট ৮৪৪ জন নিহত এবং ১২,৮৮৭ জন আহত হন।

এর আগে শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা এবং আহতদের ক্যাটাগরি অনুযায়ী ৯ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। ভাতাভোগীদের তালিকা গেজেটে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ফারুক ই আজম।

Model Hospital

এদিকে, গেল ১৫ বছরে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে চাকরি পাওয়া প্রায় ৯০ হাজার কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়। এর মধ্যে ৭২ হাজার ৭৭ জনের তথ্য যাচাই-বাছাই শেষ হয়েছে।

উপদেষ্টা জানান, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কয়েকজন সাবেক মন্ত্রীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েও অভিযোগ উঠেছে। এ নিয়ে যাচাই-বাছাই চলছে বলেও জানান উপদেষ্টা ফারুক ই আজম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital