শাহরাস্তিতে পৌর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় দফতরের নির্দেশনায় প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে পৌর শহরের কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে শাহরাস্তি পৌর বিএনপি। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম এবং সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন।

বক্তারা জানান, সদস্য সংগ্রহ ফরমে নাম, পিতা/স্বামীর নাম, বয়স, পেশা, ওয়ার্ড নম্বর, ইউনিয়ন/পৌরসভা, থানা, উপজেলা, জেলা, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে বলা হয়েছে। সদস্য নবায়নের ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ টাকা।

নেতৃবৃন্দ বলেন, এই সদস্য নবায়ন কার্যক্রমে কোনো পক্ষপাতিত্ব বা ফেভারিজম চলবে না। তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে দলকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও বলেন, বিএনপিকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বক্তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন। আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম বিএসসি, শফিউল্লাহ বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান,শাহাবুদ্দিন, হেদায়েতুল্লাহ মন্টু, যুবদল নেতা আজগর হোসেন মোল্লা, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আঃ খালেকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে দলকে আরও সংগঠিত করার এ প্রয়াসকে নেতাকর্মীরা স্বাগত জানান।





