শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংগঠনিক শক্তি বৃদ্ধির অন্যতম মাধ্যম সদস্য নবায়ন : মোশারফ হোসাইন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:০১ পিএম
সাংগঠনিক শক্তি বৃদ্ধির অন্যতম মাধ্যম সদস্য নবায়ন : মোশারফ হোসাইন

চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড কমিটির প্রাথমিক সদস্য পদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিপনীবাগ পার্টি সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে সদস্য নবায়ন। বিএনপির প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে হবে, তাহলেই গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম সফল হবে। এই সদস্য নবায়নের মাধ্যমে যারা পরিচ্ছন্ন, যারা যোগ্য এবং যারা ভালো মানুষ আমরা সেই লোকগুলোকে বাছাই করে নিয়ে আসতে পারব। কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ভবিষ্যৎতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে, কোনো ফ্যাসিবাদ যেন বিএনপির সদস্য হতে না পারে। অনেকে ৫ আগস্টের পর বিএনপির ট্যাগ লাগিয়ে ঘুরছে, যারা এক লক্ষ টাকার বিনিময়ে সদস্য হতে চাইবে।

Model Hospital

৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন (মৃধা মাঝির)’ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মানিক, চাঁদপুর সদর থানা বিএনপির সহ প্রচার সম্পাদক জয়নাল মাতাব্বর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কবির মাঝি, পৌর কৃষক দলের সভাপতি আমিন মোল্লা, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি ইউসুফ আলী, ৯ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি জাকির বন্ধুকসি, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ পাটোয়ারী জুয়েল, সাবেক সভাপতি নূর মোহাম্মদ বেপারী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital