বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:১৮ পিএম
চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা

শত বছরের প্রাচীন চাঁদপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

শত বছরের প্রাচীন চাঁদপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ১২৬ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ৮২১টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

সোমবার (১৪জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক (উপসচিব) মো. গোলাম জাকারিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,আ‌মি ম‌নে ক‌রি সক‌লে পৌরসভা‌কে টেক্স দেন। কিন্তু যে দেন না তি‌নিও অ‌নেক সময় ব‌লে ব‌সেন আমা‌দের ট্রেক্স এর টাকায় আপনা‌দের বেতন ভাতা হয়। আজ‌কে চাঁদপুর পৌরসভা স্বল্প সময়ে এক‌টি সুন্দর যুগ উপযোগী বা‌জেট পেশ ক‌রে‌ছে। না‌গরিক সেবা নি‌শ্চি‌তে আ‌মি ম‌নে ক‌রি সকল নাগ‌রি‌কের টেক্স দেওয়াটা বাধ‌্যতামূলক হওয়া উ‌চিত, তা না হ‌লে নাগ‌রিক সেবা ব‌্যহত হ‌তে পা‌রে।

Model Hospital

ডি‌সি আরও ব‌লেন, চাঁদপুর পৌরসভার অর্থায়‌নে অ‌নেকগু‌লো শিক্ষাপ্রতিষ্ঠান প‌রিচালনা ক‌রে থা‌কে তা‌তে অ‌নেক ব‌্যয় হয়। আ‌মি ম‌নে ক‌রি এ প্রতিষ্ঠানগুলো বন্ধ ক‌রে দেওয়া উ‌চিত, তা‌তে ক‌রে পৌরসঅর অ‌নেক ব‌্যায় স‌ং‌কোচন হ‌বে। কারন শহ‌রের অ‌নেক সরকা‌রি শিক্ষা প্রতিষ্ঠান র‌য়েছে সেখা‌নে ছাত্র ছাত্রীরা ভ‌র্তি হ‌তে পার‌বে। এছাড়াও দাতব‌্য প্রতিষ্ঠান রয়ে‌ছে তা‌তে ম‌নে হয় তেমন কোন কাজে আসে না। এ সকল বিষ‌য়ে পৌরসভা‌কে দৃ‌র্ষ্টি দেওয়া দরকার। পৌরসভার পা‌নির বিল বাড়া‌নো হ‌য়েছে কারন পা‌নি প‌রি‌শোধ‌নে অ‌নেক বিদ‌্যুৎ বিল প‌রি‌শোধ কর‌তে হয়। তারপরও পৌরসভা পা‌নি সরবরা‌হে ভর্তুকি দি‌চ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদর রহমান, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) আবুল কালাম ভূইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, জেলা গনঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল সহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা।

উন্মুক্ত আলোচনা ও প্রশ্নউত্তর পর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সোহেল রুশদী, যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল রুবেল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, এ এইচ এম আহসান উল্লাহ, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, প্রথম আলো চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাবেক কাউন্সিলর মাইনুল ইসলাম পাটোয়ারী, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, সাংবাদিক কবির মিজি।

ধারাবাহিক নিয়ম অনুযায়ী বাজেটকে দু’ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে রাজস্ব বাজেট যা পৌরসভার নিজস্ব আয়ের উপর নির্ধারণ করা হয়েছে। আর অপরটি হচ্ছে উন্নয়ন বাজেট যা সরকারি সহায়তাসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে সহায়তার উপর নির্ধারণ করা হয়েছে।

বাজেট উপলক্ষে চার রংয়ের একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে। সেখানে বাজেটের উপাদানসহ বিস্তারিত বাজেট তুলে ধরা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital