বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আদালতে শুনানিকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অ্যাডভোকেট

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৮:৪২ পিএম
চাঁদপুরে আদালতে শুনানিকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অ্যাডভোকেট

চাঁদপুর জজ আদালতে মামলা শুনানিকালে মারা গেছেন অ্যাডভোকেট আব্দুল মান্নান খান (মহিন)। মঙ্গলবার জেলা জজ আদালতে রিভিশন মামলা শুনানিকালে মাথা ঘুরিয়ে ফ্লোরে পরে যান তিনি। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সূত্রে জানা যায়, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান মইনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনূর বেগম বলেন, ‘আমাদের আইনজীবী আব্দুল মান্নান আদালতে একটি রিভিশন মামলা এডমিশন শুনানি করতে ছিলেন। শুনানি করা অবস্থায় তিনি মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান। সাথে সাথে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।’

অ্যাডভোকেট আব্দুল মান্নান খান মহিন ২০১০ সালে চাঁদপুর আইনজীবী সমিতিতে যোগ দেন। মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন। তার মৃত্যুর খবর শুনে আদালত অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Model Hospital

হাসপাতাল থেকে আব্দুল মান্নান খান মহিনকে দুপুরে তার চাঁদপুর সদর উপজেলা পরিষদের সংলগ্ন বাসায় নেওয়া হলে আইনজীবীসহ বিচার প্রার্থীরা তাকে একনজর দেখার জন্য ছুটে যান। তার নিজ বাড়ি জেলার হাজীগঞ্জ উপজেলার বাজনাখাল গ্রামে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital