বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাগাদি ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৯:২০ পিএম
বাগাদি ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়ন বিএনপির সদস্য ফ্রম সংগ্রহ ও নবায়ন,প্রসঙ্গে সকল পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৫ জুলাই বিকেলে বাগালী ইউনিয়ন পরিষদের সম্মুখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথিন বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম তিনি বলেন,আমাকে এই ইউনিয়নের দায়িত্ব দেয়া হয়েছে দলকে সু-সংগঠিত করার জন্য।
দলের সকল নেতা কর্মিদের সাথে নিয়ে এই ইউনিয়ন থেকে মাদক,চাঁদাবাজি,দখলবাজি, সন্ত্রাসী সহ সকল অপকর্মের প্রতিহত করবো।
এ সময় তিনি আরো বলেন,আপনাদের ইউনিয়নের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে দলের সার্থে কোন ভেদাভেদ রাখা যাবেনা।আমাদের জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের হাতকে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোন কুৎসায় কান দিবেন না আপনাদের নেতৃত্বের মধ্য দিয়ে এই ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করতে হবে।তাই এই ইউনিয়ন বিএনপির সকলকে সদস্য ফ্রম পুরন করতে হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতির মিজানুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদ খোরশেদ আলমের পরিচালনায়,বক্তব্য রাখেন,থানা বিএনপির সদস্য বড়কত উল্লাহ,আমির হোসেন খান,সাবেক সদস্য জাকির খান,ইউঃবিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন খান,সাংগঠনিক সম্পাদক ছৈয়দ হোসেন,ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন মিয়াজী,সাধারণ সম্পাদক মমিন গাজী,সাংগঠনিক সম্পাদক সোহাগ কবিরাজ,ইউঃশ্রমিক দলের সভাপতি সুমন খান,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনাছ হাওলাদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রিয়াজ উদ্দিন ভুট্টু মেম্বার,মুনসুর মেম্বার, সহ মোশাররফ হোসেন মাল,বাহাদুর বেপারী,হাজী দেলোয়ার হোসেন,মোবারক হোসেন,দাদন পাঠান সহ অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।