কিশোর গ্যাংয়ের হাত থেকে
চাঁদপুরে বিএনপি নেতার সাহসিকতায় রক্ষা পেল তরুণের প্রাণ
চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় সংলগ্ন হাজী মহসিন রোডে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন নাহিদ ইসলাম (১৬) নামে এক কিশোর। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে ‘গাজী বোর্ডিং’ এর সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষপাড়া, মুমিন পাড়া, তালতলা ও গাজী বাড়ি এলাকার একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় নাহিদের ওপর। এ সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম। পরিস্থিতি বুঝে তিনি একাই এগিয়ে যান এবং সাহসিকতার সঙ্গে নাহিদকে রক্ষা করেন। হামলাকারীদের মধ্যে কিছুজন অস্ত্র হাতে থাকলেও তা ঠেকাতে পিছপা হননি তিনি।

পরবর্তীতে তিনি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ফোর্স উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

নাহিদের বাবা আবুল কাশেম জানান, “আমার ছেলেকে যেভাবে মারধর করেছে, তাতে মনে হয়েছে হয়তো আর জীবিত ফিরে পাবো না। আল্লাহর রহমতে এবং সেলিমুছ সালাম সাহেবের কারণে আমার ছেলে আজ বেঁচে আছে। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ।”

এ বিষয়ে সেলিমুছ সালাম প্রিয় চাঁদপুরকে বলেন, “চাঁদপুর শহর এখন কিশোর গ্যাংয়ের কারণে ঝুঁকিতে।





