বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা

মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় : ইউএনও সাখাওয়াত জামিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:৩৯ পিএম
মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় : ইউএনও সাখাওয়াত জামিল

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা শাখার সহযোগিতায় লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদকে সামনে রেখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে ও জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা শাখার সহযোগিতায় মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে শহরের লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, মাদক একটি সমাজ, জাতি তথা দেশকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের ছোবল থেকে মুক্তি পেতে হলে পিতা–মাতাকে সন্তানের প্রতি আরও সচেতন হতে হবে। জুয়া ও মাদক আমাদের দেশ সমাজ ধ্বংসের মূল কারণ। আমাদের যুব সমাজকে এই ভয়াবহতার হাত থেকে সচেতনার মাধ্যমে রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ না গড়তে পারলে কোন জাতি উন্নত হয় না। তাই শিক্ষার্থীদেরকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজসহ সকলকে রক্ষায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে।
সাখাওয়াত জামিল সৈকত বলেন, মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। তাই মাদক থেকে নিজে বাচুঁন অন্যকে বাচঁতে উৎসাহী করুন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মুহাঃ মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি শ্যামল সরকার।
এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমর কান্তি দাস, সিনিয়র শিক্ষক মজিবুর রহমান, আইসিটি শিক্ষক জাকির হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক
সাইফুল ইসলাম সহ সাংবাদিক সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় শিক্ষার্থীরা মাদক থেকে নিজেদের দূরে থাকতে অতিথিদের সামনে অঙ্গীকার করেন এবং অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে মাদকের বিভিন্ন কুফল বিষয়ে সচেতনতামুলক লিপলেট ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করা হয়। সভায় বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital