বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এসএসসিতে ১২৩৭ নাম্বার পেয়ে হাজীগঞ্জে ১ম নুরজাহান

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:৪১ পিএম
এসএসসিতে ১২৩৭ নাম্বার পেয়ে হাজীগঞ্জে ১ম নুরজাহান

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১২৩৭ নাম্বার পেয়ে হাজীগঞ্জ উপজেলায় ১ম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী শেখ নুরজাহান আক্তার-কে সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার ১৫ জুলাই উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার একে জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনিসুর রহমান, নওহাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, রামচন্দ্রপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামসুদ্দিন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাশ, আল-কাউসার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মজুমদার পরান, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ পরান, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটোয়ারী, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসনা আক্তার, রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমির প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান, ডাটরা-শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. শফিকুর রহমান, রাজাপুর দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের সহ প্রমুখ।

Model Hospital

আরও উপস্থিত ছিলেন বলাখাল জেএন হাই স্কুল এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খোদেজা আক্তার, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন,রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন সরকার, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, টঙ্গীরপাড় উচ্চ বিদ্যালয়ের মো.প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র রায় সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানগণ।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি-২০২৫ পরীক্ষায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী শেখ মিজানুর রহমান এর কন্যা শেখ নুরজাহান আক্তার ১২৩৭ নাম্বার পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।