বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অগ্নিদগ্ধ মারজিয়ার চিকিৎসায় স্মৃতিময় যুব সংঘের অর্থ প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১০:১১ পিএম
অগ্নিদগ্ধ মারজিয়ার চিকিৎসায় স্মৃতিময় যুব সংঘের অর্থ প্রদান

চাঁদপুরে অর্থের অভাবে চিকিৎসা সংকটে থাকা অসহায় অগ্নিদগ্ধ শিশু মারজিয়ার চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে স্মৃতিময় যুব সংঘ।

২৮ জুলাই শুক্রবার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশু মারজিয়ার পরিবারের হাতে দ্বিতীয় ধাপে অর্থ সহায়তা তুলে দেন স্মৃতিময় যুব সংঘের সদস্যরা। এই নিয়ে ২ বারে মারজিয়ার পরিবারের হাতে নগদ ৫৯ হাজার ২শ’ টাকা তুলে দেয় চাঁদপুরের সামাজিক ও মানবিক সংগঠনটি।

স্মৃতিময় যুব সংঘের সদস্যরা জানায়, গত ১১ই জুলাই শুক্রবার চাঁদপুর সদর উপজেলার-মধ্য রঘুনাথপুর গ্ৰামে গ্যাসের চুলার আগুনে অগ্নিদগ্ধ হয় অসহায় পরিবারের সন্তান শিশু মারজিয়া। শরীরের প্রায় অধিকাংশ অংশ পুড়ে যাওয়া শিশুটিকে তার পরিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

এ সময় টাকার অভাবে তার চিকিৎসা সংকটে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসে স্মৃতিময় যুব সংঘের প্রতিনিধি দল।

Model Hospital

সরজমিনে গিয়ে তারা জানতে পারেন মারজিয়ার বাবা পেশায় একজন কাঠমিস্ত্রী। পরিবারটি খুব অসহায় ও গরীব‌। এরপর সংগঠনের অন্যন্য সদস্যদের সাথে আলোচনা করে মারজিয়ার চিকিৎসার দায়িত্ব নেয় স্মৃতিময় যুবসংঘ। তাদের সাথে সৌদি প্রবাসী মহসিন পাটোয়ারী তার বন্ধুদের সহযোগিতায় ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।

সংগঠনের সদস্যরা বলেন, আলহামদুলিল্লাহ্ সকলের দোয়া এবং সহযোগিতায় মারজিয়ার অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। আরো কিছুদিন হাসপাতালে থাকা লাগবে। কেউ যদি অসহায় মারজিয়ার জন্য সহযোগিতা পাঠাতে চান তাহলে সরাসরি মারজিয়ার পরিবারের সাথে যোগাযোগ করে দিতে পারবেন।

মারজিয়ার বাবা মুজিব বেপারীর ফোন নাম্বারে এই সহযোগিতা পাঠাতে পারেন (80 1821-804161)। ইতোমধ্যে যারা অর্থ এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমরা আশাবাদী আপনার মানবিক কাজে সবসময় আমাদের সাথে এগিয়ে আসবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital