বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবিতে

চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১০:১৬ পিএম
চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‌১৮ জুলাই শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন। তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু তাদের দোসরা এখনো ক্ষমতার মসনদের বিভিন্ন জায়গায় বসে আছে। ফলে এখন পর্যন্ত জুলাই আগস্টে গণহত্যাকারীদের বিচারের কার্যতর কোন ভূমিকা আমরা দেখছি না। উল্টো দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ এবং পতিত আওয়ামী লীগের নেতারা অরাজকতার চেষ্টা করছে।
সম্প্রতি তারা গোপালগঞ্জে জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা ছাত্রনেতাদের উপর হামলা করেছে। আমরা অবিলম্বে গণহত্যার দায় অভিযুক্তদের বিচারের দাবি করছি। পাশাপাশি গোপালগঞ্জে ছাত্রনেতাদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

তিনি আরো বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এখনো দেশ নিয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দুর্নীতিবাজ, স্বৈরাচার আওয়ামী লীগকে রাজপথে নামার সুযোগ দেওয়া যাবে না। বিশেষ করে আলেম সমাজ এবং ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশব্যাপী বিচ্ছিন্নভাবে যেসব চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় ও শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, যুব নেতা মাওলানা তারেক হাসান, আমেলা সদস্য মাওলানা শরিফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ, খেলাফত ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ইসমাইল।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুফ, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital