শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১০:২২ পিএম
শাহরাস্তি টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও সভা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপি বিএনপির সদস্য ফরম পূরণ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেল ৩টায় হোসেনপুর গাউছিয়া হাশেমিয়া সেকান্দার আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ওই ইউপি  বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়েঁত আলী বেঙ্গলের  সভাপতিত্বে এতে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।
তিনি বলেন, “সদস্য নবায়ন কার্যক্রমে কোনো রকম পক্ষপাতিত্বের স্থান নেই। তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে দলকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”তিনি আরও বলেন, “বিএনপিকে জড়িয়ে চলমান অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারে কান না দিয়ে সকল নেতাকর্মীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী বলেন,”বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, যা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হলে সদস্য নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন। তিনি বলেন, “এই নবায়ন কার্যক্রম শুধু ফরম বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হচ্ছে বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের ভিত্তি।
প্রতিটি ওয়ার্ডে দলকে শক্তিশালী করতে হলে নিবেদিতপ্রাণ কর্মীদের এগিয়ে আনতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,সাবেক পৌর বিএনপি সভাপতি বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ইকবাল হোসেন,  উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি ও সদস্য সচিব এহতেশামুল হক গণি, উপজেলা  ওলামা দলের সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান,শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন দুলাল,ছাত্রদল সভাপতি এবি এম পলাশ ও সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ হোসেন ও  সাংগঠনিক সম্পাদক রবিউল আলম,উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ  গোলাম ফারুক  সাগর।
অনুষ্ঠানে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।ফরম বিতরণ ও নবায়নের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার প্রয়াসকে নেতাকর্মীরা স্বাগত জানান।
পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে। নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে দেয় তৃণমূল পর্যায়ে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital