বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ২৪’র গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১০:২৯ পিএম
হাইমচরে ২৪’র গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাইমচর উপজেলায় ২৪’র গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে মৌন মিছিল ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে।
প্রতিকূল আবহাওয়া এবং বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার সকাল ১০টায় উপজেলার আলগী বাজারে এই বিশাল মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড নুরুল আমিন খান আকাশ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি আঃ খালেক খাঁন, মিজানুর রহমান শেখ, হারুনুর রশিদ ভুট্টো মুন্সী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশিদ গাজী, মোঃ বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, সালাহ উদ্দিন হাওলাদার, আঃ কুদ্দুছ মেহনতি, মোঃ জহিরুল ইসলাম মাঝি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, মোঃ আজিজুল হক বাবুল।
এছাড়াও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, অর্থ বিষয়ক সম্পাদক ছৈয়দ আহম্মেদ গাজী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিরাজ হাওলাদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, এস.এম. এ মান্নান, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ খলিলুর রহমান পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন জোটন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শহীদদের স্মরণে এই মৌন মিছিল এলাকার রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।