বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সিনিয়র আরসিওয়াই ফোরাম চাঁদপুর ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:৪৫ পিএম
সিনিয়র আরসিওয়াই ফোরাম চাঁদপুর ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শুক্রবার (১৮ জুলাই) বিকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিট কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে দুই বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

সিনিয়র আরসিওয়াই ফোরাম চাঁদপুর ইউনিটের আহবায়ক কমিটির সভায় সভাপতিত্ব করেন ফখরুদ্দিন আহমেদ রিয়াজ। সদস্য সচিব রিয়াজুর রহমান রানার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আখতারুজ্জামান খোকা, রোকনুজ্জামান রোকন, ওমর ফারুক, পিনাক বাইন, বিল্লাল ঢালী, মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী , লুৎফর রহমান রিপন, নজরুল ইসলাম আতিক, খায়রুল আলম, লিটন গাজী প্রমূখ।

নবাগত কমিটি নিম্নরূপ: উপদেষ্টা আখতারুজ্জামান খোকা, বি এম হান্নান, রোকনুজ্জাম্মান রোকন, মো: ওমর ফারুক ও খোরশেদ আলম কাঞ্চন।

কার্যনির্বাহী কমিটি সভাপতি ফখরুদ্দিন আহমেদ রিয়াজ, সহ-সভাপতি মো. খোরশেদ আলম খান, সাধারণ সম্পাদক মো. রিয়াজুর রহমান রানা, সহ-সাধারণ সম্পাদক পিনাক বাইন, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল প্রধানীয়া (খালেদ), সাংগঠনিক সম্পাদক  খায়রুল আলম (জনি), সহ-সাংগঠনিক সম্পাদক : ফারজানা পারুল, কোষাধ্যক্ষ শওকত হোসেন রাহাত, সহ-কোষাধ্যক্ষ  ইসমাইল খান (শুভ), জনসংযোগ সম্পাদক মানিক সাহা, প্রশিক্ষণ সম্পাদক ফাতেমা বেগম, সাংস্কৃতিক সম্পাদক শামীম হোসেন, আন্তর্জাতিক সম্পাদক  বিল্লাল হোসেন ঢালী, ত্রাণ ও সেবা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম শ্যামা, প্রচার সম্পাদক নজরুল ইসলাম আতিক।

Model Hospital

নির্বাহী সদস্য: মারজান আক্তার (সেতু), সুভদ্রা সাহা, খোদেজা আক্তার, বিশ্বনাথ রায় রনি, এড. খোরশেদ আলম, মোহাম্মদ লিটন গাজী, লুৎফর রহমান রিপন, ওমর ফারুক, আনাছ আল জয়েদ ও মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।