শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে দুই প্রবাসী নেতাকে সংবর্ধনা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:৫৫ পিএম
কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে দুই প্রবাসী নেতাকে সংবর্ধনা

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে দুই প্রবাসী নেতা সংবর্ধনা প্রদান করছেন অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলা যুব দলের আর্ন্তজাতিক শ্রম বিষয়ক সম্পাদক জাকির হোসেন সুমন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক একে মিলনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদল আয়োজনে মিয়ার বাজারের প্রবাসী নেতাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো.কাউছার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইঞ্জি.সম্রাট রইজ উদ্দিন চৌধুরী,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।

Model Hospital

এছাড়াও বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সুমন হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক হাবিব উল্লাহ আজাদ,মেরাজ হোসেনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital