বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে PBGSI স্কিমের ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে

শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও শ্রেষ্ঠ হতে হবে : ড. খান মঈনুদ্দিন

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:০৮ পিএম
শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও শ্রেষ্ঠ হতে হবে : ড. খান মঈনুদ্দিন
চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের স্কিম পরিচালক প্রফেসর মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়, মেধাবীদের সঠিকভাবে মূল্যায়নও জরুরি,”।
তিনি আরও বলেন, “এই পুরস্কার কেবল সম্মাননা নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য একটি বার্তা, তারা দেশ ও জাতির কর্ণধার। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও শ্রেষ্ঠ হতে হবে।”
উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম পাটওয়ারী।
এছাড়া গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. গিয়াস উদ্দিন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মেহেরিন রাজসিন পপি, অভিভাবক গোলাম মোর্তজা বক্তব্য রাখেন। আলোচনা শেষে ২০২২ ও ২০২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমপানি পুরষ্কার গ্রহণ করেন কৃতি শিক্ষার্থীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital