হাজীগঞ্জে যুব রেড ক্রিসেন্টের ফল উৎসব অনুষ্ঠিত
বন্ধন, ভ্রাতৃত্ব এবং আনন্দ ভাগাভাগির মনোমুগ্ধকর আয়োজনে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল আয়োজন করেছে ‘ফল উৎসব ২০২৫’।

শনিবার (১৯ জুলাই ২০২৫) দুপুরে হাজীগঞ্জ রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই উৎসব। মৌসুমি ফলের স্বাদ ভাগাভাগির পাশাপাশি আয়োজনটি হয়ে ওঠে এক মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ।

এতে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলনেতা মোঃ ইয়াসিন আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রথম মহিলা ও প্রথম যুব প্রধান এ্যাডভোকেট রোটারিয়ান আলেয়া বেগম লাকি, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামিম, চাঁদপুর জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য ও উপদেষ্টা ওমর বিন ইউসুফ চৌধুরী, চাঁদপুর জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত যুব প্রধান তাহমিনা আক্তার, চাঁদপুর জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য ও উপদেষ্টা প্রান্ত কর্মকার।
বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট কেবল মানবিক সহায়তায় নয়, সমাজে সৌহার্দ্য, ঐক্য এবং ইতিবাচক সংস্কৃতিও ছড়িয়ে দিচ্ছে। ‘ফল উৎসব’ আয়োজনের মধ্য দিয়ে তারই একটি দৃষ্টান্ত স্থাপিত হলো।
তারা আরও বলেন, এই ধরনের আয়োজন তরুণদের মধ্যে সামাজিক বন্ধনকে দৃঢ় করে এবং ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক হয়।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের যুব সদস্য উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে মৌসুমি ফল পরিবেশন করা হয়।
আয়োজনটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।





