বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হলেন চাঁদপুরের মিলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১০:৩৯ পিএম
শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হলেন চাঁদপুরের মিলন
শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন চাঁদপুরের এমদাদুল হক মিলন।
গত শুক্রবার (১৮ জুলাই) সংগঠনটির সভাপতি মোঃ রেজাউল কবির দীপু ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক এমদাদুল হক মিলনকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করে তার হাতে কমিটির কপি তুলে দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পাওয়া এমদাদুল হক মিলন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড টাহরখিল গ্রামের বাসিন্দা। তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপি সংগঠনের সাথে থেকে স্বচ্ছতার সাথে কাজ করে আসছেন।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন বলেন, আমাকে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্বরণ করি এবং বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমার উপর নতুন করে এই অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে আমার সকল রাজনৈতিক সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital