বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আলোচিত রুপালী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫:১২ পিএম
চাঁদপুরে আলোচিত রুপালী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

চাঁদপুরের মতলব দক্ষিণে আলোচিত ফাতেমা বেগম রুপালী হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল আসামী স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফ্রিং করে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

পুলিশ সুপার জানায়, ভিকটিম ফাতেমা বেগম রূপালীর সাথে আসামী মোঃ জামাল গাজীর ১১ মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এ পরিচয় হয় এবং আসামী নিজেকে চাঁদপুর কোর্টের পি.পি সহকারী হিসেবে নিয়োজিত আছে পরিচয় দেয়।

প্রকৃত পক্ষে আসামী একজন গার্মেন্টস কর্মী। টিকটকে পরিচয়ের সূত্র ধরে ভিকটিম ফাতেমা বেগম রূপালী ও আসামী জামাল হোসেন কক্সবাজার এবং সিলেট এলাকায় মনোরঞ্জনের জন্য ভ্রমন করেছে।

Model Hospital

২০২৪ সালের আগস্ট মাসে ৩ লক্ষ টাকা কাবিনে আসামী ও ভিকটিম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ইতিপূর্বে আসামী জামাল গাজী আরো দুইটি বিবাহ করেছে, এটি তার তৃতীয় বিয়ে। ভিকটিম ফাতেমা বেগম রূপালীর ইতিপূর্বে চারটি বিয়ে হয়েছে, এটি তার পঞ্চম বিয়ে। বিয়ের পর আসামি ভিকটিমের বাড়িতে ঘর সংসার করে। বিবাহের কিছুদিন পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন কারণে ও টাকা পয়সা নিয়ে উভয়ের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। পাশাপাশি দুইজনের বহুবিবাহের তথ্য উম্মোচন হওয়ায় তাদের মধ্যে বাক-বিতন্ডা সৃষ্টি হয়।

পুলিশ সুপার আরো জানান, গত ১১ জুলাই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৬নং উপাদী ইউনিয়নের ঘোড়াধারি গ্রামের গৃহবধূ ফাতেমা বেগম রুপালীকে পরিকল্পিতভাবে ঘুমের মধ্যে দা দিয়ে কুপিয়ে মরদেহ সেফটি ট্যাংকিতে ফেলে পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তি ও সোর্স ব্যবহার করে টানা ১৩ দিন প্রথমে নারায়নগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর টুয়াখালী, ঝিনাইদহ জেলায় অনুসরণ করে একাধিক গ্রেফতার অভিযান পরিচালনা করে সর্বশেষ কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বৃত্তিপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত ১১ জুলাই নিহতের ছেলে টিপু পাটোয়ারী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) জীবন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ হত্যাকান্ডের তদন্তকারী কর্মকর্তাকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital