শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান : এহছানুল হক মিলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১০:৫৫ পিএম
আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান : এহছানুল হক মিলন

কচুয়ায় আশ্রাফপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে আশ্রাফপুর গণিয়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসার মাঠে কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ।

এসময় তিনি বলেন,আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান,দেশ-বিদেশের কোন ষড়যন্ত্রের কাজ হবে না। এদেশের জনগণের আস্থা ও বিশ্বাস একমাত্র তারেক রহমান উপর রয়েছে। নির্বাচনকে পিছিয়ে নেয়ার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে, তা সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষের অধিকার নিয়ে যারা খেলা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

গত ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাদের নেতাকর্মীদেরকে হত্যা,গুম, খুন ও নির্যাতন করেছে তা আমরা ভুলে যাইনি। ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা মাথা ছাড়া দিয়ে উঠলে তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের নির্যাতিত নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। এই দেশের শিক্ষা ব্যবস্থাকে গত ১৫টি বছর ধ্বংস করে দিয়েছে ফ্যাসিবাদী সরকার।

Model Hospital

আমাকে আপোসহীন দেশনেত্রী ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে কচুয়ার জনগনকে উপহার হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী পদে আমাকে দায়িত্ব দিয়েছে, তখন দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য যে ভূমিকা রেখেছি আপনার সকলে অবগত রয়েছেন।

কচুয়া উপজেলাকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ মডেল উপজেলা হিসেবে আমি রূপান্তিত করার জন্য আমি কাজ করে যাবো।

ইউনিয়ন বিএনপির হোসেন ইমামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব এডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আবুল কালাম,কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী, আমিনুল ইসলাম মালেক চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ,কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এমএ ফয়েজ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কমিশনার, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন,উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত,সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার,সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন,পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি, পৌরসভা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক মহিন খান প্রমুখ।

বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান,সহ-সাংগঠনিক সম্পাদক শাহ পরান,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মোশারফ মুন্সি,সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য সোহাগ মুন্সি,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন গাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাসার হোসাইন প্রমুখ ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital