বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে

কচুয়া মনোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৮:৩০ পিএম
কচুয়া মনোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কচুয়া মনোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় করে কচুয়া উপজেলার মনোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) যোহরের নামাজের পর দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও স্মরণসভা বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন, সহকারী শিক্ষক এমরান হোসেন, সাখাওয়াত হোসেন ও শাহেলা আক্তার, ওয়ার্ড যুবদলের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং বিমানবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।” তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Model Hospital

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital