বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করলেন এনসিপি নেতারা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৫:১৮ পিএম
হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করলেন এনসিপি নেতারা

চাঁদপুরের হাজীগঞ্জে ‘শহীদ আজাদ চত্বর’-এর উদ্বোধন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৩ জুলাই) দুপুরে হাজীগঞ্জ চৌরাস্তার বিশ্বরোড এলাকায় চত্বরটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক মো. নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় শহীদ আজাদ সরকারের ছেলে ও ছাত্রদলের স্থানীয় ওয়ার্ড সভাপতি আহমেদ কবির হিমেলও সেখানে উপস্থিত ছিলেন।

চত্বর উদ্বোধনের পর দেশ ও জাতির কল্যাণ এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. মাহাবুব আলম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এবং দেশব্যাপী এনসিপির পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজকের এই আয়োজন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের পরিবারের পাশে থাকার বার্তা পৌঁছে দিতেই চাঁদপুরে আমরা এসেছি।”

Model Hospital

তিনি জানান, চত্বর উদ্বোধনের আগে নেতারা শহীদ আজাদ সরকারের পরিবারের সঙ্গে দেখা করেন এবং খোঁজখবর নেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় হাজীগঞ্জে নিজ বাড়ির সামনে হামলার শিকার হন আজাদ সরকার। বিকালে হামলার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হলে সেদিন রাতেই মারা যান। আন্দোলনের প্রথম দিনেই এ ঘটনায় সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।