বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শিল্পকলা একাডেমির উদ্বোধন ও সহায়তা বিতরণ

শিশুদের মানসিক বিকাশে সংস্কৃতি চর্চার বিকল্প নেই : চাঁদপুর জেলা প্রশাসক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৬:১৮ পিএম
শিশুদের মানসিক বিকাশে সংস্কৃতি চর্চার বিকল্প নেই : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন শাহরাস্তি উপজেলায়  শিল্পকলা একাডেমির উদ্বোধন এবং অসহায়দের  মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) দিনব্যাপী এসব কার্যক্রমের আয়োজন করে শাহরাস্তি উপজেলা প্রশাসন।কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক উয়ারুক রহমানিয়া উবি, টামটা দক্ষিণ ইউপি পরিষদ ও ইউনিয়ন  ভূমি অফিস, শাহরাস্তি মডেল থানা, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও পৌরসভাসহ একাধিক দপ্তর পরিদর্শন করেন।

পরে তিনি শাহরাস্তির বন্ধ থাকা শিল্পকলা একাডেমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসকমোহসীন উদ্দিন বলেন,“বর্তমানে আকাশ সংস্কৃতি ও প্রযুক্তির নেতিবাচক প্রভাবে কোমলমতি শিশুরা মূল্যবোধ ও শৃঙ্খলা থেকে সরে যাচ্ছে। তাদের সুস্থ মানসিক বিকাশের জন্য খেলাধুলা, সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষার দিকে মনোযোগ বাড়াতে হবে। এই সংস্কৃতি কেন্দ্রটি চালু হলে শিশুদের জন্য এটি একটি ইতিবাচক প্ল্যাটফর্ম হয়ে উঠবে।”

Model Hospital

তিনি আরও  বলেন, “সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। এই সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত হলেই তা তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনবে।” পরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সহায়তা বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি। এ সময় ৩৮ জন অসহায়কে ৭৬ বান্ডেল  বানঢেউটিন (মূল্য ২ লাখ ২৮ হাজার টাকা), ২০ জন বিধবাকে ২০ টি সেলাই মেশিন, ১৫ জন অসহায় কে দুই বান করে ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার কল্যাণ দপ্তরকে করোনা স্যাম্পল কালেকশন কিট –২০০ সেট, স্টিল বক্স – ৩টি,পিসিআর স্যাম্পলিং বক্স ১টি,আম্বিলিক্যাল কর্ড ক্ল্যাম্প – ৫০০টি,রাবার গ্লাভস (৭”) – ১০০ জোড়া, ডিসপোজেবল সিরিঞ্জ (৫ সিসি) – ১০০টি,আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট – ২০০ বোতল,ফলিক অ্যাসিড ট্যাবলেট – ১০০ বোতল।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, ওসি মো. আবুল বাসার, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আয়শা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান, সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজসহ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একযুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকা শিল্পকলা একাডেমিটি ইউএনও নিগার সুলতানার ওইকান্তিক প্রচেষ্টায় আবার সচল হল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital