বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পারফরমেন্স বেজড গ্র্যান্টস প্রকল্পের আওতায়

শাহরাস্তিতে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১০:১৯ পিএম
শাহরাস্তিতে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত
শাহরাস্তি মাধ্যমিক  ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (PBGSEDP) প্রকল্পের আওতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই (মঙ্গলবার) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, চাঁদপুর।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক  অধ্যাপক সোমেশ কর চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সোমেশ কর চৌধুরী বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে বহুমুখী উদ্যোগ নিয়েছে। এই পারফরমেন্স ভিত্তিক প্রকল্প শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করছে, যা ভবিষ্যতে দেশ গঠনে সহায়ক হবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও নিগার সুলতানা বলেন, এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতের জন্য তাদের মাঝে একটি লক্ষ্য নির্ধারণে সহায়ক হয়।”
শাহরাস্তি উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,শাহরাস্তি  মাধ্যমিক সমাজকল্যাণ সমিতির সভাপতি মোঃ আঃ রহিম,শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন,কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসার সুপার জহিরুল হক,অভিভাবক সদস্য ও উয়ারুক সপ্রাবি’র সাবেক প্রধান শিক্ষক আঃ রব,শিক্ষার্থী আসমাউল হোসনা ও ভোকেশনাল শিক্ষার্থী আমান উল্লাহ,মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মোঃ আবুল হাশেম এবংঅফিস সহকারী মোঃ মাইনুদ্দিন।
এবারের কার্যক্রমে ৩৫ জন কৃতী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
এর মধ্যে এসএসসি সমমানের ১৭ জন শিক্ষার্থী প্রত্যেকে ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৭০ হাজার টাকা এবং এইচএসসি সমমানের ১৮ জন শিক্ষার্থী প্রত্যেকে ২৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ইসরাত জাহান ইশা, পিতা-মাতা: সাইফুল ইসলাম দিদার ও শারমিন সুলতানা, ২০২৩ সালে কুমিল্লা বোর্ডের অধীনে মানবিক শাখা থেকে এইচএসসি সম্পন্ন করে উচ্চ মাধ্যমিক সম্পন্নকরণ সম্মাননা (HSCA) অর্জন করেন।
তিনি করপুলেন্নেসা সরকারি বালিকা কলেজ, শাহরাস্তির শিক্ষার্থী ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital