শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে কচুয়ায় কিন্ডারগার্টেনের মানববন্ধন ও সমাবেশ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:৩৩ পিএম
বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে কচুয়ায় কিন্ডারগার্টেনের মানববন্ধন ও সমাবেশ

কচুয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দাবীতে কিন্ডারগার্টেনের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাকদের মানববন্ধন।

কচুয়ায় কিন্ডারগার্টেনে অধ্যয়নরত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কচুয়া বিশ্বরোড এলাকায় এসোসিয়েশনের আওতাভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তাগন জানান, একই পাঠ্যবই ,সিলেবাস অনুসরণ করে কিন্ডারগার্টেনের অধ্যয়নরত ছাত্র -ছাত্রীগন বিগত বছরগুলিতে প্রাথমিক বৃত্তি ও সমাপনী পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ দেওয়ায় তাদের মেধার মূল্যায়ন হয়েছে। কিন্তু ১৭ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যম কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে।প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দিয়ে মেধা বিকাশের মূল্যায়নের জন্য শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

এ সময় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন চৌধুরী, উপদেষ্টা অধ্যাপক মফিজুল ইসলাম,সংগঠনের সাধারন সম্পাদক আমির হোসেন,শিক্ষা সচিব শাহজালাল প্রধান,সহ শিক্ষা সচিব মফিজুর রহমান,সহ-সভাপতি কবির হোসেন,সমাজ কল্যান সম্পাদক নাছির আহমেদ,ক্রীড়া সম্পাদক আ: হাইসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ,শিক্ষক ,শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital