শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আহবায়ক- রাজু পাটওয়ারী, সদস্য সচিব- আক্কাস মিজি

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:৩৮ পিএম
ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফরিদগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া ও সমাজসেবা অফিসার মুহাম্মদ মাহমুদুল হাসানের যৌথ স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এর আগে ফরিদগঞ্জ পৌরসভা সংলগ্ন মুক্তিযোদ্ধা কার্যালয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, মো. ছলেমান মিজি, আবু তাহের পাঠান, দেলোয়ার হোসেন, মো. সহিদ উল্লা সাউদ, আবু তাহের মিঞাসহ আরো অনেকে।
পরে সংগঠনকে গতিশীল করার লক্ষে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রস্তাব এবং সমর্থনের ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর আবুল হাসেমের সুযোগ্য সন্তান কাজল পাটওয়ারী রাজুকে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা সাইদুল হক মিজির সুযোগ্য সন্তান আলী আক্কাস মিজিকে সদস্য সচিব নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ, পেয়েছি লাল সবুজের পতাকা। আমাদের নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা জানাতে এই কমিটি সর্বদাই কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital